বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির সর্বশেষ অগ্রগতি ও বাস্তবায়িত উদ্যোগ পর্যালোচনা করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এ সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬