বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে পাঁচ চুক্তিতে তুরস্ক-কাতার

পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে দুই দেশের উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির (হাই স্ট্র্যাটেজিক কমিটি) ১২তম বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

তুরস্কের প্রেসিডেন্টের দোলমাবাহচে কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

দ্বিপক্ষীয় ও প্রতিনিধি পর্যায়ের আলোচনা শেষে দুই দেশের শীর্ষ নেতারা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের পথ তৈরি হলো।

এ ছাড়া ভোক্তা সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন বিষয়ে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করা হয়। এতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি স্বাক্ষর করেন।

শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে পৃথক একটি চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি।

অন্যদিকে, শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন ও সংঘাত নিরসনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

পাশাপাশি উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির ১২তম বৈঠক উপলক্ষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেন।

বিশ্লেষকদের মতে, এসব চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও কাতারের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে পাঁচ চুক্তিতে তুরস্ক-কাতার

প্রকাশের সময় : ০৬:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬